মূল অংশে যান

carejamdanisaree

জামদানি শাড়ি যত্নের ৬টি সহজ নিয়ম

লেখক: Ayesha Siddiqua 1 মিনিটে পড়া যাবে

Woman in a traditional saree in Dhaka

একটি খাঁটি জামদানি বুনতে তাঁতির লাগে কয়েক সপ্তাহ। একটু যত্ন নিলে সেই শাড়ি টিকে থাকে প্রজন্ম ধরে।

  1. প্রথম কয়েকবার শুধু ড্রাই ক্লিন করুন।
  2. বাসায় ধুতে চাইলে ঠান্ডা পানি আর রিঠা ব্যবহার করুন — কখনো মোচড়াবেন না।
  3. সরাসরি রোদে নয়, ছায়ায় শুকান।
  4. ইস্ত্রি করুন উল্টো দিক থেকে, হালকা গরমে।
  5. ভাঁজ প্রতি দুই-তিন মাসে বদলে দিন, নইলে ভাঁজের জায়গায় সুতা দুর্বল হয়।
  6. সুতি বা মসলিন কাপড়ে মুড়িয়ে রাখুন, প্লাস্টিকে নয়।
টিপস: আলমারিতে কয়েকটি নিমপাতা রাখলে প্রাকৃতিকভাবেই পোকা দূরে থাকে।

আমাদের জামদানি কালেকশন দেখুন।

নতুন পোস্ট ইমেইলে পান

Nokshi Lane-এর গল্প ও গাইড সরাসরি আপনার ইনবক্সে।

সাবস্ক্রাইব করলে আপনি Nokshi Lane-এর মার্কেটিং ইমেইল পেতে সম্মত হচ্ছেন। যেকোনো সময় সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন।